৭ বৈশাখ, ১৪৩৩ - ২০ এপ্রিল, ২০২৬ - 20 April, 2026

উলিপুরে নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সালেহীকে সংবর্ধনা প্রদান

1 month ago
119


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের নবনির্বাচিত জামায়াতের মনোনীত সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীকে

সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহঃস্পতিবার (০৫ মার্চ) বিকেলে উলিপুর অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল জলিল সরকার, উপদেষ্টা অ্যাডভোকেট কামাল কবীর লিটন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি ড. মিনহাজুল ইসলাম।

প্রভাষক জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আবু যোবায়ের আল মুকুল, সহকারি অধ্যাপক ড. শফিকুল ইসলাম, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী শিক্ষকদের উদ্দেশ্য বলেন, আমি উলিপুরকে বদলাতে চাই আপনাদের মাধ্যেমে। আপনারাদের রোল শুধু শিক্ষক না, আপনারা হলেন পরিবর্তনের কারিগর।

আপনারা আমাকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থী উপহার দিবেন। যাতে বাংলাদেশের মধ্যে উলিপুর শ্রেষ্ঠ উপজেলা হিসাবে গণ্য হয়।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আমার নিকট ডিও লেটার নিতে টাকা লাগবে না, যে প্রতিষ্ঠানের ফলাফল ভালো করবে, সেই প্রতিষ্ঠানকে আগে ভবনের জন্য সুপারিশ করবো। এ ছাড়াও একজন শিক্ষকের সন্তান হিসেবে শিক্ষকদের যে কোন সহযোগিতার জন্য সবসময় তাকে পাশে পাবেন বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth