৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

ফুলবাড়ীতে গাঁজাসহ সাবেক ইউপি সদস্য র‌্যাবের হাতে আটক

195
2026-04-19 23:40:48

news-picture

আঞ্চলিক প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমান ভারতীয় গাঁজাসহ সাবেক ইউপি সদস্য মাদক ব্যবসায়ী আতিকুর রহমান নয়ন(৫০)কে তার নিজ বাড়ী থেকে আটক করেছে র‌্যাব-১৩। আটক মাদক ব্যবসায়ী উপজেলার বালারহাট এলাকার পূর্ব-ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‌্যাব সুত্রে জানা গেছে, রোববার দুপুরে তারা গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আতিকুর রহমান নয়নের বাড়ীতে অভিযান চালায়। দীর্ঘ তল্লাশী শেষে তার শোয়ার ঘরের খাটের নীচ থেকে (১মন ৩৬ কেজি) ৭৬ কেজি গাঁজা সেখান থেকে জব্দ করে। এসময় তাকে আটক করা হয়।

র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি, গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়