২১ ফাল্গুন, ১৪৩২ - ০৬ মার্চ, ২০২৬ - 06 March, 2026

লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন

1 hour ago
15


নিজস্ব প্রতিবেদক:

গঙ্গাচড়া উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন গঙ্গাচড়া প্রেসক্লাব-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন ক্লাবের অস্থায়ী কমিটির আহ্বায়ক ও উপদেষ্টা স্বপন চৌধুরী।

ঘোষণাকালে অস্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ প্রেসক্লাবের অন্যান্য  সদস্যগণ  উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাজু আহমেদ লাল (দৈনিক কালের কণ্ঠ), সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী স্বপন (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি শ্যামল চন্দ্র রায় (দৈনিক জনতার জমিন), সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু (দৈনিক আজকের দর্পণ) এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ (নিউজ২৪)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহিম পায়েল (দৈনিক আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ আব্দুল বারী বাবু (দৈনিক ভোরের দর্পণ), দপ্তর সম্পাদক রুহুল ইসলাম রয়েল (দৈনিক করতোয়া), প্রচার সম্পাদক মজমুল হক (দৈনিক আলোকিত সকাল), ক্রীড়া সম্পাদক শাহজালাল শ্রাবণ (দৈনিক জনকণ্ঠ) এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম সাবুল (রাজধানী টিভি) মনোনীত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নির্মল রায় (দৈনিক খোলা কাগজ ও নিজস্ব প্রতিবেদক আমাদের প্রতিদিন ), আসাদুজ্জামান সাদেকুল (দৈনিক কালের কণ্ঠ, ফটো সাংবাদিক), শফিকুজ্জামান সোহেল (চ্যানেল এস) এবং জি এম মাসুদুর রহমান শিমু (বিজয় টিভি)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও গণমাধ্যমের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth