২১ ফাল্গুন, ১৪৩২ - ০৬ মার্চ, ২০২৬ - 06 March, 2026

ডিশ লাইনের ফিড ব্যবসায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন

1 hour ago
12


শরিফুল ইসলাম,:

রংপুরে ডিশ লাইনের ফিড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ক্যাবল ওয়ান অফিসে হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে নিজেদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন  জেলা যুবদলের সহ–সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।

বৃহস্পতিবার দুপুরে রংপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

গালিব বলেন, ২০১০ সাল থেকে কামালকাছনা এলাকায় সিগন্যাল অপারেটরের সঙ্গে যৌথভাবে ডিশ লাইনের ব্যবসা করে আসছিলেন তিনি। ২০১৫ সালে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ওরফে কানা হারুন এবং ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নিজামুদ্দিন সুমন ওরফে রেডিও সুমন মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার করিয়ে ওই ব্যবসা দখল করেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের জুলাই বিপ্লবের পর নিয়মতান্ত্রিকভাবে ক্যাবল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করে ডিশের ব্যবসা ফেরত পাওয়ার চেষ্টা করি। কিন্তু ক্যাবল ওয়ান কর্তৃপক্ষ আমার ব্যবসা দখলমুক্ত না করে উল্টো নানা ছলচাতুরির আশ্রয় নেয় এবং রেডিও সুমনের স্ত্রীকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে আমার বিরুদ্ধে লাইন কেটে দেওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়।’

সংবাদ সম্মেলনে গালিব দাবি করেন, ক্যাবল ওয়ান অফিসে হামলা ও হত্যার হুমকির একটি ভিডিও তিনি নিজ বাসা থেকে ফেসবুকে দেখেছেন এবং ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। তারপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ওই ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, যা তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যবসায়িক জীবনের সুনাম ক্ষুণ্ন করেছে।

তিনি মিথ্যা মামলা প্রত্যাহার, নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিশের ব্যবসা দখলমুক্ত করার দাবি জানান। একই সঙ্গে ‘জুলাই বিপ্লব’ সংক্রান্ত মামলার আসামি মিজানুর রহমানসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবিও জানান।

গত ১ মার্চ ক্যাবল ওয়ান অফিসে হামলার ঘটনায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু, সহ–সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং জেলা তাতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুনসহ  অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করে ক্যাবল ওয়ান কর্তৃপক্ষ। পরে পুলিশ মিথুন ও গালিবকে গ্রেপ্তার করলে তাঁরা জামিন পান। একই মামলায় মনুকেও আদালত জামিন দিয়েছেন আদালত।

উল্লেখ্য ঘটনার পর কেন্দ্রীয় যুবদল মনু ও গালিবকে দলীয় সব পদ–পদবি থেকে বহিস্কার করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth