১১ বৈশাখ, ১৪৩৩ - ২৪ এপ্রিল, ২০২৬ - 24 April, 2026

বদরগঞ্জে বিনা সনদে চিকিৎসা সেবা পরিচালনার দায়ে জরিমানা

1 month ago
75


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে মুহাম্মাদীয়া ডিজিটাল ডেন্টাল চেম্বারকে বিনা সনদে চিকিৎসা সেবা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে BMDC আইন ২০১০ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় দেখা যায়, প্রয়োজনীয় সনদ ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছিল।

অভিযানের সময় মুহাম্মাদীয়া ডেন্টালের চিকিৎসক আহসান হাবীবকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বৈধ সনদ দেখাতে ব্যর্থ হন। এ অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে সনদ ছাড়া চিকিৎসা সেবা না দেওয়ার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিকুল আরেফিন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth