তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তির লাখ টাকা জরিমানা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। । বুধবার (১১ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের খুর্দ্দ বিলাইচন্ডী ও মধুরামপুর এলাকায় গোপনে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোনাববর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। তিনি জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মধুরামপুর সরকারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (৩৮) ও খুর্দ্দ বিলাইচন্ডী গ্রামের জহর উদ্দিনের ছেলে হুমায়ন কবির (৪৬) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন আরও জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।