১৭ বৈশাখ, ১৪৩৩ - ৩০ এপ্রিল, ২০২৬ - 30 April, 2026

তারাগঞ্জের ইকরচালি বাজারে শতবর্ষী গাছ যেনো মৃত্যুরফাঁদ

1 month ago
315


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে উপজেলার ইকরচালি বাসষ্ট্যান্ডে শতবর্ষী কড়াই গাছের কারনে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বাতাসে গাছের ডালপালা ভেঙ্গে যাচ্ছে মাঝেমধ্যে। এতে বাজারের আসা ক্রেতা- বিক্রেতা ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। দাঁড়িয়ে থাকা শতবর্ষী কড়াই গাছ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আইনি জটিলতায় অপসারণের উদ্যোগ থমকে আছে। খোঁজ নিয়ে জানাগছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে ইকরচালি বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে। প্রায় ৬ মাস আগে প্রাকৃতিক দুর্যোগ ঝড়ো হাওয়ার কারনে ওই গাছটি হেলে গিয়ে বাজারে অবস্থিত আলমগীর হোসেন বাদশা ষ্টোর নামের একটি দোকানের প্রাচীর ভেঙ্গে অপর একটি দোকানের উপর ভর করে আছে। এতে বাদশাসহ তার উভয় পাশের আরো দুইটি দোকান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদারসহ স্থানীয়রা মনে করছেন, ইকরচালি বাসস্ট্যান্ডে ও ইকরচালি বাজারে প্রতিনিয়ত হাজার হাজার লোকের সমাগম ঘটে। বর্তমান দোকানটির ওপর ঝড়ের কারনে হেলে যাওয়া পুরনো গাছটি যে কোন মুহুর্তে উপড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও দীর্ঘদিন ধরে ৩টি দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরাও  চরম দুর্ভোগে পড়েছেন। ব্যবসায়ী আলমগীর হোসেন বাদশা জানান, উক্ত হেঞ্চা কড়াই গাছটি উত্তোলনের জন্য  সড়ক বিভাগ রংপুরের নির্বাহী প্রকৌশলীর নিকট একটি আবেদন করেছি। সড়ক বিভাগ থেকে বার বার আশ্বাস দিলেও  এখন পর্যন্ত গাছটি উত্তোলনে কোন পদক্ষেপ নিচ্ছেন না। আমরা ৩ দোকানদার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আর গাছটি তোলার জন্যকোন পদক্ষেপ নেয়া না হলে ভবিষ্যতে  আমরা নিঃস্ব হয়ে যাবো। ব্যবসায়ী ইসরাফিল ,এনামুল হক,জোবায়ের হক, রাজু মিয়া, সাংবাদিক খায়রুল আলম বিপ্লবসহ অনেকেই জানান, হেঞ্চা কড়াই গাছটি যেকোন মুহুর্তে উপড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সড়ক বিভাগ রংপুরের প্রকৌশলী মনিরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোনটি রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth