২ চৈত্র, ১৪৩২ - ১৬ মার্চ, ২০২৬ - 16 March, 2026

‎আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন

1 hour ago
5


খাজা রাশেদ,লালমনিরহাট:

লালমনিরহাটের আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা ও সাবেক সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান কর্তৃক এক অসহায় পরিবারের উপর অত্যাচার জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের নায়েকগড় টারী মাঠের পাড় গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অসহায় পরিবারের সদস্য মসজিদ ভিত্তিক মোক্তবের শিক্ষক আবুল কাশেম।

উক্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন মসজিদ ভিত্তিক মোক্তবের শিক্ষক অতি কষ্টে জীবিকা নির্বাহ করি। আমি সহ দুই বোন ও মা ওয়ারিশ সুত্রে ৩০ শতক জমির মালিক। উক্ত জমির সব কাগজপত্র রেকর্ড ঠিকঠাক থাকলেও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সোহরাব ক্ষমতার জোরে আমাদের ভোগ দখলিও জমি মিথ্যা মালিকানা দাবি করিয়া জবর দখল করেন।

তিনি আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান হওয়ায় আমি কোনো বিচার পাইনি। এত দিন আওয়ামী লীগের দলীয় শক্তি ব্যবহার করে আমাদের কোণঠাসা করে রেখেছে।

তিনি আরো বলেন, কিন্তু ৫ আগস্ট ২০২৪ আওয়ামীলীগ সরকার পালালে মোঃ আব্দুস সোহরাব পালিয়ে যায়। তারপর আমি আমার জমি দখলে নেই। জমি দখলে নেওয়ার পর থেকে আবারও তার পরিবারের লোকজন আমার পরিবারের ওপর অত্যাচার করে আসছে।

তাছাড়াও ১৬ ফেব্রুয়ারি, স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তার লোকজন সহ হুমকি, মিথ্যা মামলা দিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় আদিতমারী থানায় আওয়ামী লীগের নেতা আব্দুস সোহরাবের বিরুদ্ধে অভিযোগ করছি। আমি এ অত্যাচারের বিচার চাই।

উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মা জাহানারা বেগম ও খালা তহমিনা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সোহরাব বলেন, এসব মিথ্যা ও বানোয়াট কথা। আমি একজন জনপ্রতিনিধি, এসব কাজ আমি করিনি। ক্রয় সুত্রে আমি তাদের কাছে জমি পাই।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth