১৪ চৈত্র, ১৪৩২ - ২৮ মার্চ, ২০২৬ - 28 March, 2026

রংপুরের জমির বিরোধে প্রতিপক্ষের বিষ প্রয়োগে ধানের ক্ষেত নষ্টের অভিযোগ

3 hours ago
29


শরিফুল ইসলাম, রংপুর:

রংপুরে জমির বিরোধে প্রতিপক্ষের বিষ প্রয়োগে ধানের ক্ষেত নষ্টের অভিযোগ  উঠেছে।

জানাযায় রংপুরের সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কুর্শাবলরামপুর গ্রামের ফনি কুমারীর ওয়ারিশ গর্জেন,অর্জন ও কালিদাসের সাথে একই এলাকার শশি কুমারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

তারই ধারাবাহিকতায়  বুধবার রাতের আধারে শশি কুমারে ভাড়াটিয়া লোকজন গর্জেন, অর্জন ও কালিদাসের রোপনকৃত ধান ক্ষেতে বিষাক্ত ঘসমারা কিটনাশক প্রয়োগ করে প্রায় ২০ শতক জমির ধান ক্ষেত নষ্ট করে ফেলে।

এই ধান ক্ষেত নষ্টকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুতে রক্ষক্ষয়ী সংর্ষের আশংখা হতে পারে বলে এলাকাবাসী মনে করছে।

সূত্রে জানাযায়, রংপুরের সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কুশাবলরামপুর  স্বর্গীয় ফনি কুমারীর ১৪৭ শতক  ও শশি কান্তের ৮৬ শতক জমি নিয়ে ২০০১ সালে একটি বিনময় দলিল হয়।

এদিকে শশিকান্তের পিতা শুনিল চন্দ্র ওই ৮৬ শতক জমি ১৯৭৭ সালে ছাত্তার মিয়ার কাছে কবলা দলিল করে দেয়। অন্যদিকে বাবার বিক্রয়কৃত জমি ছেলে শশীকান্ত খুনি কুমারী সাথে বিনিময় করলে বিরোধের সূত্রপাত শুরু হয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে রংপুরসহ বিভিন্ন কোটে একাধিক মামলাও রুজু করা হয়।

ফনির ওয়ারিশ ধরিত্রী বলেন, ওয়ারিশ সূত্রে আমরা এই জমির প্রকৃত মালিক। দীর্ঘদিন থেকে এই জমি আমরা ভোগ দখল করে আসতেছি। শশি এই জমির দখল নিতে আমাদের খেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছেন। যার ফলে আমাদের জমির ফসল নষ্ট হয়ে গেছে।

সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন এই জমি নিয়ে শালিস বৈঠকে সমাধানের চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। তবে শশী অত্যন্ত ধুরন্ত লোক অন্যদিকে ফনি কুমারী সহজ সরল ও নিরক্ষর হওয়ায় তাকে ঠকিয়ে বিক্রয়কৃত জমি বিনিময় করে দিয়ে এখন ঝামেলা করছে

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth