৩১ ভাদ্র, ১৪৩৩ - ১৫ সেপ্টেম্বর, ২০২৬ - 15 September, 2026

তারাগঞ্জে পুড়ল তিন ভাইয়ের বাড়িঘর ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

220
2026-04-09 02:58:05

news-picture

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে তিনভাইয়ের বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কুড়ারপার  গ্রামে তিন ভাই সুশীল, দুখু ও সয়নের থাকার ঘরসহ পাঁচটি ঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা পরিবারের আসবারপত্র, কাগজ, নগদ টাকা, দুইটি গরু, ধান-চালসহ অন্য প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে ওই ওয়ার্ডের সদস্য জানান, কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেন না। ওই সময় তিন ভাইয়ের পরিবারের সদস্য ঘরের মধ্যে আগুন দেখতে পেয়ে নিজেদের পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেনি। তিন ভাইয়ের ৫টি ঘরের সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেল।  আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সুশীল রায় জানান, আমাদের সবকিছুই শেষ হয়ে গেল। এখন হামরা থাকমো কোটে। ওই গ্রামের বাসিন্দা আলীপ উদ্দিন, ফায়ার সার্ভিস খবর পেয়ে আসলেও তাদের আসার আগে তিন ভাইয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

সর্বশেষ

জনপ্রিয়