৬ বৈশাখ, ১৪৩৩ - ১৯ এপ্রিল, ২০২৬ - 19 April, 2026

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

4 hours ago
56


নিজস্ব প্রতিবেদক:

সোমবার ২০ এপ্রিল হতে ২০ মে ২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে। এতে রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশ এলাকায় ৭৮ হাজার ৬২৮ জন ও রংপুর জেলার রংপুর সদরসহ ৮ উপজেলায় ২ লক্ষ ৫৬ হাজার ৩৭১ জনের মাঝে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। রংপুর সিটি প্রশাসক ও রংপুর জেলা সিভিল সার্জন আলাদা-আলাদা সংবাদ সম্মেলন করে এসব তথ্য প্রদান করেন।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে সিটি প্রশাসক এড. মাহফুজ ইন নবী ডন বলেন, আগামীকাল সোমবার ২০ এপ্রিল হতে ২০ মে ২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩ টি ওয়ার্ডে ২৮০ টি টিকাদান কেন্দ্রে সকাল ০৮টা হইতে বিকাল ০৪ টা পর্যন্ত মোট ১৪ দিন ক্যাম্পেইনের মাধ্যমে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে  রংপুর সিটি কর্পোরেশ এলাকায় ৭৮ হাজার ৬২৮ জন ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে।

এ সময় সিটি প্রশাসক বলেন, হাম-রুবেলা ভ্যাকসিন গ্রহণের পর কোন সমস্যা দেখা দিলে অভিভাবকদের না ঘাবড়ে প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পরামর্শ দেয়া হলো। এ ছাড়াও এ সংক্রান্ত সকল তথ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রংপুর সিভিল সার্জন, ডাঃ শাহীন সুলতানা (মোবাইল-০১৭০১-২৪৮১৮২), রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ (মোবাইল- ০১৭১৬-৩০৭৩৭৩), রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ পলাশ কুমার রায় (মোবাইল- ০১৭৩৩-৩৯০০৯০), রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার, শাখা প্রধান মোঃ নাঈম-উল-হক (মোবাইল- ০১৭১৫-৭৭৩৩৫১)-কর্মকর্তাগণের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর ডিভিশনাল কনসালটেন্ট ডা. জুবায়ের আল মামুন, ডা. মাহামুদুর রহমান, রসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায় এবং স্বাস্থ্য শাখার প্রধান নাঈম উল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিন দুপুর ২ টায় রংপুর জেলা সিভিল সার্জন সভাকক্ষে রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা সংবাদ সম্মেলন করে বলেন, সোমবার ২০ এপ্রিল হতে ২০ মে ২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে এতে রংপুর সদরসহ রংপুর জেলার ৮ উপজেলায় মোট ২ লক্ষ ৫৬ হাজার ৩৭১ জনের মাঝে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন রংপুর জেলার ১ হাজার ৪৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে, ১হাজার ৮২২ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এতে শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩২ হাজার ৪০৮ ও কমিউনিটি লক্ষ্যমাত্রা ২ লক্ষ ২৩ হাজার ৯৬৩ জনসহ সর্বমোট লক্ষ্যমাত্রা ২লক্ষ ৫৬ হাজার ৩৭১ জন। প্রতিটি কেন্দ্রে মোট ৩ জন করে সেবা দাতা থাকবেন।

এ সময় ডিপুটি সিভিল সার্জন ডা. ফিরোজ হাসান, মেডিকেল অফিসার ডা. মাহিনুর ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth