১৫ বৈশাখ, ১৪৩৩ - ২৮ এপ্রিল, ২০২৬ - 28 April, 2026

নীলফামারীতে জ্বালানি পাম্পে স্বস্তি ফিরেলেও এখন ক্রেতা সংকট

1 hour ago
23


নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে অনলাইন ভিত্তিক ফুয়েল কার্ড চালুর পর জ্বালানি পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে। কিন্তু পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও ফিলিং স্টেশনগুলোতে কমে গেছে ক্রেতার উপস্থিতি।

জেলা প্রশাসন গত ২২ এপ্রিল ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু করে। এরপর ধীরে ধীরে পাম্পগুলোতে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও ত্রুটির কারণে অনেক আবেদন অনুমোদন পায়নি, ফলে জ্বালানি গ্রহণকারীর সংখ্যা কম রয়েছে।

নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, ১৫ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে প্রায় সাড়ে ৪ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০টি অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী মোটরসাইকেলে মাসে ২০ লিটার এবং কার/মাইক্রোবাসে ৫০ লিটার জ্বালানি বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে একটি ফিলিং স্টেশনে দেখা গেছে, আগের মতো ভিড় নেই এবং কোনো অস্থিরতা নেই। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তবে গত ২৩ এপ্রিল সৈয়দপুর উপজেলা-এ একটি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি না পেয়ে কিছু যানবাহন মালিক সড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরমান হোসেন জানান, জেলার ৩৮টি ফিলিং স্টেশনেই পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং নিয়মিত সরবরাহ স্বাভাবিক রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ মজুদ রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি সরবরাহ করা হবে না বলেও তিনি জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth