শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব
শরিফুল ইসলাম,রংপুর:
কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা ঘটনায় ২ আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
মামলা সূত্রেজানাযায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মাহিগঞ্জ চান্দুনিয়া গ্রামে জামাই রুবেল ১৭ এপ্রিল ২৬ ইং তারিখে শ্বশুর বাড়িতে স্ত্রী জেসমিন খাতুনকে আনতে যায়। রুবেল সাথে স্ত্রী জেসমিন ঝগড়া করে বাবার বাড়িতে যাওয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ পযায়ে জেসমিন ও তার ভাই মিজানুর তাকে বাশের লাঠি, রড এবং কাঠের টুকরা দিয়ে এলোপাতারী মার ডাং করে। এক পর্যায়ে রুবেল গুরত্বর অসুস্থ্য হলে তাকে প্রথমে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভতি করে পরে তার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৪ এপ্রিল রুবেলের মৃত্যু হয়।
এ ঘটনায় রুবেলের পিতা ভীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদার বাদী হয়ে ভুরুঙ্গামী থানায় হত্যা মামলা দায়ের করেন। রুবেলের মৃত্যুর পর মিজানুর ও জেসমিন গা ঢাকা দেয়।
রংপুর র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ তাদেরকে ২৯ মাচ গাজিপুর থেকে গ্রেফতার করে।