২৯ ভাদ্র, ১৪৩৩ - ১৩ সেপ্টেম্বর, ২০২৬ - 13 September, 2026

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে নীলফামারীতে মানববন্ধন

240
2026-06-14 18:27:12

news-picture

নীলফামারী প্রতিনিধি:

শিশু শ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-তরুণী এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

সনাক সভাপতি আকতারুল আলম রাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইয়েস দলনেতা সাখাওয়াত হোসেন, সহ-দলনেতা বর্ষা প্রামাণিক, ইয়েস সদস্য আব্দুল কুদ্দুস উৎস ও কুমারী বৃষ্টি রানী রায় এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আসাদুজ্জামান প্রমূখ ।কর্মসূচিতে টিআইবির পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নির্মূলে সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি পাঁচ দফা সুপারিশ তুলে ধরা হয়। বক্তারা শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ বন্ধ, শিক্ষা নিশ্চিতকরণ, সামাজিক সুরক্ষা জোরদার এবং প্রাপ্তবয়স্কদের জন্য কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ

জনপ্রিয়