গঙ্গাচড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা।
দলীয় কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন। পরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন প্রামাণিক লিজু ও সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল ও সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব শাহীন আলম সোনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, যুবনেতা আসাদুজ্জামান আসাদ, গজঘণ্টা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডা. শাহজালাল, লক্ষ্মীটারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরমান মিয়া, আলমবিদিতর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রউফ বুলু ও নোহালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সব ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে দেশ ও জাতির উন্নয়নে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁরা জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।