২১ শ্রাবণ, ১৪৩৩ - ০৫ আগস্ট, ২০২৬ - 05 August, 2026

হিমাগারে আলুর ভাড়া ৫টাকা কেজি করার দাবীতে নীলফামারীতে মানববন্ধন

114
2026-06-21 17:09:13

news-picture

নীলফামারী প্রতিনিধি:

কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজি প্রতি পাঁচ টাকা নির্ধারণের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছেন আলু ব্যবসায়ীরা।

রবিবার(২১জুন) সকাল এগারটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় আলুর ভ্যালু চেইন প্রমশনাল বডির ব্যানারে।

সংগঠনের নীলফামারী সদর উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।

বক্তব্য দেন সহ-সভাপতি হারুন উর রশিদ, রোকনুজ্জামান মুকুল, কচুকাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও কিশোরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রিপন।

বক্তারা বলেন, আলুর বাম্পার ফলন হয়েছে কিন্তু বাজারে দাম নেই। বাধ্য হয়ে হিমাগারে সংরক্ষণ করতে হয় ভালো দাম পাবার আশায় কিন্তু হিমাগার মালিকরা বাজারদর খারাপ হওয়াকে পুঁজি করে ভাড়ায় বাড়ায়। 

বর্তমানে কেজি প্রতি প্রায় ৭টাকা করে ভাড়া নির্ধারণ করে রেখেছে যা অমানবিক ও কৃষকদের ক্ষতি করার উদ্দেশ্যে। ৬৫কেজির আলুর বস্তা ভাড়া নিচ্ছে ৪ থকে ৫’শ টাকায়। অথচ ৩ থেকে ৫টাকা খরচ পড়ে হিমাগারে আলু রাখতে কেজি প্রতি।

আলুর ভ্যালু চেইন প্রমশনাল বডি নীলফামারী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব জানান, কৃষকদের উপর অত্যাচার করা হচ্ছে। আলু দাম এমনিতে নেই তার উপর আমরা পড়েছি সিন্ডিকেটের কবলে।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার আমরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছি।

বলেন, আমরা চাই গোটা দেশের হিমাগারগুলোতে আলুর ভাড়া ৫টাকা করে কেজি করা হোক।

জেলা কৃষি বিপণণ কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, নীলফামারী জেলায় ১১টি আলুর  হিমাগার রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়