১৭ কার্তিক, ১৪৩৩ - ০১ নভেম্বর, ২০২৬ - 01 November, 2026

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

19
2026-11-01 16:27:34

news-picture

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও সমাজ উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও যুব সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আখতারুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, বিএনপি নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অবক্ষয় রোধে যুবকদের দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়