২৪ শ্রাবণ, ১৪৩৩ - ০৯ আগস্ট, ২০২৬ - 09 August, 2026

রংপুর জেলা পরিষদ প্রশাসকের সংবর্ধনা ও পূর্ণমিলনী

184
2026-06-24 19:00:46

news-picture

সিএসএম তপন, নীলফামারীঃ

রংপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির  সভাপতি এবং পার্কের মোড়ের   ঐতিহ্যবাহী রহিম ম্যানসনের  প্রাক্তন  কৃতি শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম   রংপুর  জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছেন রহিম ম্যানসনের সাবেক সদস্যবৃন্দ। গত শনিবার দিনব্যাপী  পর্যটন মোটেল হল রুমে  রহিম ম্যানসনের সাবেক সদস্যবৃন্দের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা থেকে পাঠের পর  নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। আজাহারুল ইসলামের সঞ্চালনায়  মোঃ আব্দুর রহিমের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এতে বক্তব্য দেন মোঃ ছাদেকুল ইসলাম, আব্দুর রশিদ প্রমূখ। দ্বিতীয় পর্বে একটি র্যালী পর্যটন মোটেল প্রদক্ষিণ শেষে মধ্যাহ্নভোজের বিরতির পর পরিচিতি পর্ব  স্মৃতিচারণ ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক মোঃ আবু হানিফ বখতিয়ার জানান ময়নার মাকে জেলা পরিষদের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে ২০ হাজার টাকা অনুদান প্রদান, এছাড়াও  রহিম ম্যানসনের সাবেক  সদস্য মোসফিকুর রহমান জয় বাংলার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বস্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়