২৫ শ্রাবণ, ১৪৩৩ - ০৯ আগস্ট, ২০২৬ - 09 August, 2026

পীরগঞ্জে মিশুক গাড়ীতে পিকআপের ধাক্কায় নিহত-২

120
2026-06-25 20:23:01

news-picture

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে ব্যাটারী চালিত মিশুক গাড়ীতে মুরগী পরিবহনের কাজে নিয়োজিত পিকআপ ভ্যানের ধাক্কায় মিশুক গাড়ীর চালকসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড়ে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগী পরিবহনের পিকআপটি ঢাকা মেট্রো ন ১৯-১৪০৮ সিলিমপুর তিন রাস্তার মোড়ে হঠাৎ যাত্রীবাহী মিশুক গাড়ী পৌছালে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মিশুক গাড়ীর রাস্তা ছিটকে পড়ে পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ধলারপাড়া গ্রামের শিলাশ চন্দ্রের ছেলে নেপেন (৫০) ঘটনাস্থলে নিহত হয়। অপর দিকে মিশুকগাড়ীর যাত্রী ফিলকস(৬০) কে গুরতর আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ পিকআপ যোগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ফিলকসের বাড়ি উপজেলার চৈত্রকোল ইউপির খালিশা গ্রামের নুহাশ কুজুর ছেলে। পিকআপের চালক ও সাহায্যকারী কৌশলে পালিয়ে গেছে।

ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, সড়ক দূর্ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ

জনপ্রিয়