১৫ শ্রাবণ, ১৪৩৩ - ৩০ জুলাই, ২০২৬ - 30 July, 2026

রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা: গঙ্গাচড়ায় তিস্তা চরের জমি নিয়ে দু'পক্ষের বিরোধ

76
2026-07-30 19:18:35

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চল জয়রামওঝা চল্লিশ সাল গ্রামের ২ একর ১১ শতক জমির মালিকানা দাবীতে দুই পক্ষের বিরোধ চরম আকার ধারন করেছে। যে কোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব ইচলি গ্রামের মৃত বাবর আলীর ছেলে রফিকুল ইসলাম (৬৫) জয়রামওঝা মৌজার ১২২২, ১৩১৩, ১৩১৪ দাগে মোট ২ একর ১১ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে চাষাবাদ ও ভোগ-দখল করে আসছে। প্রায় এক বছর ধরে ওই জমির একটি অংশ দাবী করে আসছেন জয়রামওঝা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে রশিদুল ইসলাম (৪০), পশ্চিম ইচলি গ্রামের আব্দুস সালামের ছেলে আবুল কালাম (৩২) ও পূর্ব ইচলি গ্রামের গাটুমুজ্জামান।

বিগত মৌসুমে রফিকুল ইসলাম ওই জমিতে ভুট্টা চাষ করেন। ভুট্টা সংগ্রহের সময় হলে রশিদুল ইসলাম, আবুল কালাম,  গাটুমুজ্জামান ও তাদের লোকেরা ওই ক্ষেতের ভুট্টা কেটে নিয়ে যায়। রফিকুল ইসলাম সেখানে বাধা দিতে গেলে সংঘর্ষ হয়। এই ঘটনার রফিকুল ইসলাম গঙ্গাচড়া মডেল  থানায় অভিযোগ করেন।

বর্তমানে রফিকুল ইসলাম ওই জমিতে আমন ধানের চারা রোপনের প্রস্তুতি নিয়েছে। এতে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।  উত্তেজনা নিরসনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে স্থানীয়ভাবে শালীশ অনুষ্ঠিত হয়। এতে রশিদুল পক্ষ অনুপস্থিত থাকায় শালিশী বৈঠকটি ব্যর্থ হয়। ফলে উত্তজনা আরো বৃদ্ধি পায়।

সর্বশেষ

জনপ্রিয়