১৯ শ্রাবণ, ১৪৩৩ - ০৩ আগস্ট, ২০২৬ - 03 August, 2026

রাজারহাটে মোবাইল কোর্টে লাইসেন্সহীন মাংসের দোকানে জরিমানা ২০ হাজার টাকা আদায়

5
2026-08-03 19:45:28

news-picture

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজারহাটে লাইসেন্স না থাকায় মাংস বিক্রয় কেন্দ্রের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আদায়  করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার নাককাটি এলাকায় অবস্থিত ‘ওবায়েদুল ট্রেডার্স’ নামের মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি জবাইখানা ও মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করছিল। এমনকি দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রির অভিযোগ উঠে। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সামিউর রহমান রাজারহাট থানা পুলিশ ও আনসারের সহযোগীতায় ঘটনাস্থলে আদালত বসিয়ে  পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ৯(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৪(১) ধারায় প্রতিষ্ঠানটিকে ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্যানিটারী ইন্সপেক্টর আ. লতিফ।

সর্বশেষ

জনপ্রিয়