১৬ আশ্বিন, ১৪৩৩ - ০১ অক্টোবর, ২০২৬ - 01 October, 2026

তারাগঞ্জে অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরি মালিকের জরিমানা

136
2026-08-17 18:02:36

news-picture

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে একটি অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৭ আগস্ট ) দুপুরের দিকে তারাগঞ্জ বাজারের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। ভ্রাম্যমান আদালত সূত্রে জানায়, উপজেলার তারাগঞ্জ বাজারের গরুহাটি সংলগ্ন একটি অনুমোদনহীন বেনামি আইসক্রিম ফ্যাক্টরি বিএসটিআইয়ের কোন প্রকার অনুমোদন না নিয়ে নকল আইসক্রিম উৎপাদন করে বাজারজাত করে আসছিলেন। নকল আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ওই ফ্যাক্টকারির মালিক সোহেল পাঠোয়ারি (৩২) কে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সোহেল পাঠোয়ারি উপজেলার থানাপাড়া এলাকার মৃত লুৎফর রহমান সেলিমের ছেলে। ভ্রাম্যমান আদালতের বিচারক আসমা উল হুসনা বলেন,  ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে অনুমোদনহীন ও নকল পণ্যের বিরিুদ্ধে নিয়মিত অভিযান পরিচালণা করা হচ্ছে। ওই অভিযানে তারাগঞ্জ থানার পুলিশ সহযোগিতা করেন।  

সর্বশেষ

জনপ্রিয়