২ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৬ নভেম্বর, ২০২৬ - 16 November, 2026

তিস্তা মহাপরিকল্পনার  রূপরেখা ও রোডম্যাপ  ঘোষণার দাবিতে মানববন্ধন

50
2026-11-15 18:57:15

news-picture
১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী....

লালমনিরহাট প্রতিনিধি:

আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট জেলায় আগমন উপলক্ষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় জনসাধারণ। এরই ধারাবাহিকতায় রোববার জেলার হাতীবান্ধা উপজেলায়  রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার  দাবীতে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর আয়োজনে এই মানববন্ধনে সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর কাছে তিস্তা মহাপরিকল্পনার সুনির্দিষ্ট রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলা কমিটির সভাপতি আব্দুর গফুর এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, তিস্তাপাড়ের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটের জনসভা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মহাপরিকল্পনার রূপরেখা ও বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন এমনটাই প্রত্যাশা তিস্তাপাড়ের বঞ্চিত মানুষের।

মানববন্ধন কর্মসূচিতে তিস্তাপাড়ের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়