২ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৬ নভেম্বর, ২০২৬ - 16 November, 2026

বিচারের দাবীতে স্বজনদের মহাসড়ক অবরোধ তারাগঞ্জে ভাড়া নিয়ে কথা কাটাকাটিচলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যা

24
2026-11-15 18:47:31

news-picture

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চলন্ত বাস থেকে কন্ডাক্টর ও হেলপার মিলে দুই যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো একজন যাত্রী আহত হয়েছেন। অভিযুক্ত হেলপার ও কন্ডাক্টরকে পুলিশ আটক করেন। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার জিয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের আত্বীয়-স্বজনরা এসে মহাসড়কে গাছের গুড়ি ফেলে  মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। নিহতরা হলেন, নীলফামারীর সদর উপজেলার চড়াই খোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল বসুনীয়া (৩০) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল বসুনীয় (২৮)। তারা কুমিল্লায় একটি নির্মাণধীন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের বাসে করে বাড়িতে ফিরছিলেন ওই গ্রামের বেশ কয়েকজন। রংপুরের পাগলাপীর এলাকায় এসে বাসের কন্ডাক্টর ও হেলপারের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারাগঞ্জ এলাকায় এসে কন্ডাক্টর ও হেলপার মিলে বাসের যাত্রী মুকুল, শাকিল ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিল মারা যান। আতিকুল ইসলাম গুরুত্বর আহত হন। এসময় স্থানীয়রা মোবাইল ফোনে খিয়ারজুম্মা বাজার এলাকায় ফোন দিয়ে বাসটি আটক করতে বললে বাজার এলাকার লোকজন বাসটিকে আটক করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কমীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা মুকল ও শাকিলকে মৃত্যু ঘোষনা করেন। এ দিকে খবর পেয়ে সকাল নিহতের পরিবারের সদস্যরা এসে বিক্ষুদ্ধ হয়ে সকাল ১১ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের গুড়ি দিয়ে মহাসড়ক আবরোধ করেন। গুরুত্বর আহত বাসযাত্রী আতিকুর রহমান জানান, ভাড়া নিয়ে তর্কে গাড়ির হেলপার ও সুপারভাইজার আমার গলায় গামছা দিয়ে পেচিঁয়ে ধরেছিলেন। এসময় মুকুল ও শাকিল চলন্ত গাড়ি থেকে আমার দিকে আসলে তারা দুজনকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) বানী ইসরাইল দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ।  তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ জানান, এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছেন। হেলপার ও ড্রাইভার আটক করা হয়েছে। তদন্ত চলছে।   

সর্বশেষ

জনপ্রিয়