ফুলবাড়ীতে মাদকসহ আপন দুইভাই গ্রেফতার
আঞ্চলিক প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে আপন দুইভাই মোঃ সুমন মিয়া (২২) ও মোঃ অমিত হাসান (২০) কে ভারতীয় ৭৯ বোতল ইস্কাপ সিরাপসহ তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুইভাই উপজেলার সীমান্তবর্তী উত্তর বিদ্যাবাগিস (ঠোস) গ্রামের মৃত শহিদুল ইসলাম এর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।