বড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন জুলফিকার আলী টুটুল সভাপতি, নুরুজ্জামান সহসভাপতি
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় বড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কমিটি গঠন করা হয়। সভায় মোঃ জুলফিকার আলী টুটুলকে (জমিদাতা সদস্য) সভাপতি এবং মোঃ নুরুজ্জামানকে (অভিভাবক সদস্য) সহসভাপতি নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ কামরুজ্জামান প্রধান শিক্ষক ও সদস্য সচিব, মোঃ শাহজালাল বিদ্যুৎসাহী পুরুষ সদস্য, মোছাঃ শাহিনা আক্তার বিদ্যুৎসাহী মহিলা সদস্য, শ্রী দিলীপ কুমার রায় মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি, মোঃ রবিউল ইসলাম পুরুষ অভিভাবক সদস্য, মোছাঃ আনজুমা খাতুন ও মোছাঃ হাবিবা খাতুন মহিলা অভিভাবক সদস্য, মোছাঃ ফাহিমা সুলতানা শিক্ষক প্রতিনিধি, মোঃ রেজাউল ইসলাম ইউপি সদস্য এবং মোঃ লুৎফর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে নবগঠিত ম্যানেজিং কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন উপস্থিত ছিলেন।