১৭ কার্তিক, ১৪৩৩ - ০১ নভেম্বর, ২০২৬ - 01 November, 2026

ডোমারে এইচএসসি পরীক্ষার ফলাফলে ২টি কলেজের শতভাগ ফেল

7
2026-11-01 15:54:48

news-picture

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমারে চলতি বছর ২০২৬ইং শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় ১১টি কলেজের মধ্যে ফলাফলের দিক থেকে শতভাগ ফেল করেছে দুটি কলেজে একটা হলো বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজ অপরটি জামিরবাড়ী মহিলা কলেজ।

এবিষয়ে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক শিক্ষা কর্মকর্তা সামিউল ইসলাম জানান, ডোমারে চলতি বছর এইচএসসিতে ১১টি কলেজের শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে শতভাগ ফেল করেছে দুটি কলেজ একটা বাগডোকরা নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজ থেকে তিন জন এবং জামিরবাড়ী মহিলা কলেজ থেকে পাঁচ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করেছে।

উল্লেখ্য যে,২০২৬ ইং শিক্ষাবর্ষে ডোমার উপজেলায় এইচএসসি পরীক্ষায় মোট ১৭৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এরমধ্যে পাশ করেছে মোট ৬৪০ জন এবং জিপিএ -৫ পেয়েছে মোট ৫ জন শিক্ষার্থী।

সর্বশেষ

জনপ্রিয়