২ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৬ নভেম্বর, ২০২৬ - 16 November, 2026

বিরলের রাণীপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার

21
2026-11-15 18:38:47

news-picture

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

‎বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আজমকে গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ। আটককৃত ফারুক আজম কার্যক্রম নিষিদ্ধ বিরল উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, ১০নং রাণীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত সাবেক চেয়ারম্যান ছিলেন। 

‎রবিবার (১৫ নভেম্বর ২০২৬) উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাট বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

‎বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ডিউটি অফিসার এএসআই জিয়াউর জানান, জিআর ১৪২/২০২৫ ও ২১৮/২০২৪ মামলার এজাহার নামীয় আসামী হিসেবে তাঁর নাম উল্লেখ রয়েছে। মোঃ ফারুক আজম এর নামে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারী পরোয়ানামূলে তাঁকে আটক করে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়