বদরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৬
বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গতকাল দিবাগত রাতে কালুপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে গোপিনাথপুর ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, কালুপাড়া ইউনিয়নের শংকরপুর এলাকার সুশান্ত কুমার (৪০), সুভাষ চন্দ্র (৪৫), তাদের পিতার নাম রবি চন্দ্র দাস। ঝুলু চন্দ্র(৫০) পিতা রমেদ চন্দ্র, কালিয়া চন্দ্র দাস (৬৭) পিতা যতিন চন্দ্র, বিষু চন্দ্র (৩০), জিতেন চন্দ্র। অপরদিকে গোপীনাথপুর ইউনিয়নের শাহ আলমের ছেলে আশরাফুল ইসলাম (৪৫)।
বদরগঞ্জ থানার ওসির নেতৃত্বে অভিযান করেন এস আই প্রাণ কৃষ্ণ, আলতাব হোসেন, জুয়েল ইসলাম, আব্দুল ওহাব, সাহাদুল ইসলাম ও শাহিন মিয়া।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, আসামিরা দীর্ঘদিন পলাতক ছিল। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।