২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১০ জুন, ২০২৬ - 10 June, 2026

৫ ডুবুরির কাঁধে রংপুরের ৮ জেলা

55
2026-06-10 11:55:31

news-picture

নিজস্ব প্রতিবেদক:

নদ-নদী, পুকুর ও খাল-বিল বেষ্টিত রংপুর বিভাগের আটটি জেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মাত্র পাঁচজন।এই জনগোষ্ঠীর জন্য এই সংখ্যাটি কেবল অপ্রতুলই নয়, সবচেয়ে অবাক করা বিষয় হলো- বিভাগের কোনো জেলায় আলাদা করে কোনো ডুবুরি পদ নেই। সবার ভরসা বিভাগীয় ওই ৫ জন ডুবুরি।

একদিকে দিন দিন পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা বাড়ছে, অন্যদিকে প্রয়োজনীয় ডুবুরির অভাবে সময়মতো উদ্ধারকাজ চালানো অসম্ভব হয়ে গেছে। ফলে উদ্ধার অভিযান শুরুর আগেই ঝরে যাচ্ছে অনেক প্রাণ।

রংপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুরো বিভাগের আট জেলার জন্য অনুমোদিত ডুবুরি রয়েছেন মাত্র পাঁচজন। কোনো একটি জেলায় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে রংপুর থেকে সেখানে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। ততক্ষণে নিখোঁজ ব্যক্তির বেঁচে থাকার আশা আর থাকে না।

 

সর্বশেষ

জনপ্রিয়