উলিপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে কয়সার আলী (৬০) নামে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কয়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়সার আলী মৌসুমী কাঁঠাল ব্যবসায়ী। রোববার সকালে মধুপুর গ্রামে ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল পাড়তে যান। কাঠাল গাছে উঠে কঠাল পাড়ার সময় হাতের কাস্তে অসাবধানতাবশত বিদ্যুতের তারে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।