২০ আষাঢ়, ১৪৩৩ - ০৪ জুলাই, ২০২৬ - 04 July, 2026

বদরগঞ্জে সরকারি খাসজমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

88
2026-07-04 17:26:14

news-picture

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর মাদারগঞ্জে বাজারে সরকারি খাসজমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় এমন দৃশ্য।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালী মো. রোকন উদ্দিন সরকারি খাসজমি ও কবরস্থানের একটি অংশ দখল করে সেখানে দোকানঘর নির্মাণের কাজ চলছে। এ বিষয়ে এলাকাবাসীর দাবি, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলমুক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

 এ বিষয়ে দোকান ঘর নির্মাণ করা মো. রোকন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, প্রভাব খাটিয়ে জোরপূর্বক সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়