ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
ঘোড়াঘাট, প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন ও ক্যাম্পেইন বুথের উদ্বোধন করা হয়েছে।"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক আর্থিক লেনদেনে জনগণকে উৎসাহিত করতে আজ সোমবার (৬জুলাই) ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড়ে কমলেশ চন্দ্র কুন্ডু মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি, ঘোড়াঘাট উপ-শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা মৎস্য অফিসার রিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুজন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার লিপিকা রানী বসুনীয়া, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সপেক্টর মোঃ শাহিদুল ইসলাম,পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ, ঘোড়াঘাট উপ-শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, হিলি উপ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক দীপক চন্দ্র রায়, রানীগঞ্জ ঊপ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পীরগঞ্জ উপ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ সাদি আল আরাফাত সিদ্দিকী।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা, নিরাপত্তা ও ব্যবহারবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের অংশগ্রহণে তাৎক্ষণিক হিসাব খোলা, কিউআর কোডভিত্তিক লেনদেন প্রদর্শন, গ্রাহকসেবা প্রদান এবং ডিজিটাল আর্থিক সেবাবিষয়ক পরামর্শ দেওয়া হবে।