১৯ শ্রাবণ, ১৪৩৩ - ০৪ আগস্ট, ২০২৬ - 04 August, 2026

কলার সঙ্গে এ কেমন শক্রুতা তারাগঞ্জে কলাচাষীর এক হাজার কলার ছড়ি কেটে দিয়েছে

17
2026-08-03 19:57:26

news-picture

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

মানুষের সঙ্গে মানুষের শক্রুতা থাকতেই পারে। কলার সঙ্গে এ কেমন শক্রুতা। রংপুরের তারাগঞ্জে শক্রুতার প্রতিশোধ নিতে রাতের আধাঁরে এক কলা চাষীর প্রায় এক হাজার গাছের কলার ছড়ি  কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) উপজেলার সয়ার ইউনিয়নের রহিমাপুর খাঁন সাহেবপাড়ার শেরপুরের ডাঙ্গা এ ঘটনাটি ঘটেছে। কলাচাষি আলাউদ্দিন বলেন, আমি ৬ মাস আগে অনেক আশা নিয়ে এই জমিতে কলার চারা রোপন করেছিলাম। নিয়মিত পরিচর্যা করে কলার চারাগুলো বড় করেছি। আর মাত্র কয়েকদিন পর গাছ থেকে কলার ছড়ি কেটে বিক্রি করার কথা ছিল। কিন্তু কে বা কারা শক্রুতা বসত রাতের আধাঁরে আমার জমিতে লাগানো প্রায় এক হাচার কলা গাছের কলা কেটে ফেলেছে। এতে আমার অনকে বড় ক্ষতি হয়ে গেল। যারা এ কাজ করেছে তাদের বিচার চাই। তিনি আরও বলেন, মানুষের সঙ্গে শক্রুতা থাকতেই পাওে, কিন্তু ফসলের সাথে এমন নিষ্ঠুরতা কেন। আমার সারা বছরের আয়ের উৎস ছিল কলা বাগানটি। সরেজমিনে গিয়ে দেখাগেছে, কলা গাছ গুলো দাঁড়িয়ে থাকলেও কলা গাছের কলার পরিপূর্ণ ছড়ির কলা অর্ধভাবে কেটে ফেলা হয়েছে। এমন শক্রুতা কোন ভাবেই মেনে নিতে পারছেন না কলা চার্ষী আলাউদ্দিন। তিনি দীর্ঘ কয়েক বছ ধরেই ওই জমিতে কলা চাষ করে আসছেন। স্থানীয়দের ধারণা, পূর্বের কোন বিরোধ বা ব্যক্তিগত শক্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটনানো হতে পারে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কলাচাষী দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন,  এমন ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়