৩০ শ্রাবণ, ১৪৩৩ - ১৪ আগস্ট, ২০২৬ - 14 August, 2026

বদরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিন বছর পর গ্রেফতার

109
2026-08-03 19:58:39

news-picture

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাসনডোবা এলাকা থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর রব্বানী (৪৮)-কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নুর রব্বানী উপজেলার সাহাপুর মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুল লতিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার (২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামনাথপুর ইউনিয়নের মাসানডোবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং প্রায় দেড় বছর ধরে পলাতক ছিলেন। মামলার নম্বর ৪৫০/১৩।

অভিযান পরিচালনা করেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার নেতৃত্বে এএসআই শাহিনুর রহমান শাহীন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল রাতে নুর রব্বানীর বাবার বাড়ি রামনাথপুরের মাসানডোবা এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়