রাজারহাটে মোবাইল ভেঙে দেওয়ায় তরুণীর আত্মহত্যা
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাটে মোবাইল ফোন বাবা ভেঙে দেওয়ার অভিমানে আশামিন (২০) নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশামিন ওই এলাকার আলম মিয়ার মেয়ে। এক বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন তিনি। মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় কথা বলা নিয়ে বিরক্ত হয়ে
সকালে বাবা তাঁর দেওয়া মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। পরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে সবার অগোচরে শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
বাড়িতে ফিরে তাঁর মা ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা মরদেহ নামিয়ে রাখেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাসুদ রানা স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের কাছে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।