২৭ কার্তিক, ১৪৩৩ - ১২ নভেম্বর, ২০২৬ - 12 November, 2026

কুড়িগ্রামে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

30
2026-11-11 20:10:33

news-picture

​কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে যথাযোগ্য উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে জেলা পর্যায়ের ‘জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার, জাতীয়তাবাদী ওলামাদলের জেলা আহবায়ক  ডেন্টিষ্ট মো: ফজলুল হক, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার সালেহ আবদুল্লাহ কাফি, বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মোশাররফ হুসাইন মিয়া সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

​বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও প্রয়োজন। শুধু শহরের শিশুরাই নয় আমাদেরকে চরের অবেহলিত শিশুদেরকেও এই মঞ্চে নিয়ে আসতে হবে। তারাও যেন সমানতালে এগিয়ে যেতে পারবে। আজকের এই শিশু-কিশোররাই আগামীর সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।” 

​সভাপতির বক্তব্যে উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উদ্যোগে নিয়মিতভাবে এ ধরণের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, যা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়তা করছে।

​পরে রচনা প্রতিযোগিতা, হামদ নাথ সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

 

সর্বশেষ

জনপ্রিয়