২ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৬ নভেম্বর, ২০২৬ - 16 November, 2026

নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ জ্বালাও পোড়াও এবং ককটেল প্রতিবাদে মহানগর ছাত্রদলের বিক্ষোভ

26
2026-11-15 18:36:54

news-picture

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ জ্বালাও পোড়াও এবং ককটেল প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল।

রবিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুনায়েদ হোসেন অনিকে নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করেন।

এসময় মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনিক বলেন, সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ছাত্রদল এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সোচ্চার থাকবে। এ সময় মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়