১১ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২৫ নভেম্বর, ২০২৬ - 25 November, 2026

গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

90
2026-11-25 20:50:20

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মোঃ  নায়েবুজ্জামান, সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আজিজুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা এনসিপির আহ্বায়ক সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরনবী রানা, মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম মারুফ, লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল হাদি এবং গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফুর রহমান সজিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য রায়হান সিরাজী উপজেলার বিভিন্ন রাস্তা ও ভবন উদ্বোধনের বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন।

সভা শেষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়