রংপুরে সেনা সদস্যের হাতে খুনের শিকার অটো চালক॥ নিখোঁজের পর খুনিরা পরিবারের কাছে মুক্তিপন দাবি করে॥ সেনা সদস্যসহ গ্রেফতার দুই
নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীরতে এক সেনা সদস্য ও তার সহযোগিদের হাতে খুন হয়েছে অটো চালক আরিফুল ইসলাম (২৯)। বুধবার গভীর রাতে অভিযুক্ত সেনা সদস্য শাহিন শেখ এর নগরীর ভগিবালাপাড়া ভাড়া বাসা থেকে অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা ইয়াবা ব্যবসার বিরোধের জেরে ওই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাবা লিটন মিয়া বাদি হয়ে কোতয়ালী মেট্র্ােপলিটন থানায় বৃহস্পতিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পরিবারের দাবি কাছে টাকার দাবিতে তাকে জিম্মি করে ইয়াবা ব্যবসায়ীসহ অভিযুক্ত সেনা সদস্যসহ তার সহযোগিরা এই খুন করেছে। নিহতের বড় বোন লিজা বেগম জানিয়েছেন, নগরীর পার্বতীপুর মহল্লার নিজ বাড়ি থেকে সেনা সদস্য শাহিন শেখ ও রাসেল সোমবার আরিফুল ইসলামকে ঘটনার তিন দিন আগে সোমবার ডেকে নিয়ে যায়। এর পর থেকে তার ভাই নিখোঁজ ছিল।
ভাই নিখোঁজ থাকার পর ওই সেনা সদস্য ও তার সহযোগিতার খুনের শিকার আরিফুল ইসলামের স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছে মুক্তিপন হিসেবে ২৫ হাজার টাকা মুক্তিপন দাবি করে। শুধু তাই নয় আরিফুলের মোবাইল থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে জানায়, সে চট্টগ্রামে আছে। তাকে উদ্ধার করতে হলে টকা লাগবে।
অনুসন্ধানে জানা গেছে, খুনের পর আরিফুলের মোবাইলটি থেকেই তার স্ত্রী ও ছোটভাই আকাশ ইসলামের মোবইলে মুক্তিপনের জন্য একাধিক ক্ষুদে বার্তা পাঠিয়েছিল খুনিরা। শুধু তাই নয় বাড়িতে গিয়েও সেনা সদস্য শাহিন শেখসহ এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেল, মিরা, মিলন মুক্তিপনের টাকা দাবি করে হুমকি দেয় পরিবারের স্বজনদের। সেনা সদস্য শাহিন, রাসেল, মিরা ও মিলনের মোবাইলে একই ক্ষুদে বার্তার সূত্র ধরে জানা গেছে, আরিফুলকে খুনের পর তার মোবাইল থেকেই ওই ক্ষুদে বার্তা পাঠিয়ে পরিবারের লোকজনকে বিভ্রান্ত করে মুক্তিপনের টাকা চাওয়া হয়েছে। এর পর মোবাইলটি ভগিবালা পাড়ায় এক দোকানে ১ হাজার টাকায় বন্ধক রাখে শাহিন শেখ।
এ ঘটনার পর গত মঙ্গলাবার খুনের শিকার আরিফুলের বাবা রংপুর মোট্রোপলিটন কোতয়ালী থানায় একটি জিডি দায়ের করেন। জিডির সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে মোবাইলটি সনাক্ত করার পর তা উদ্ধার করে জানতে পারে দোকান মালিকের কাছে সেনা সদস্য শাহিন মোবাইলটি বন্ধক রেখে ১ হাজার টাকা নিয়ে গেছে।
এরপর বুধবার রাতেই নগরীর বগিবালাপাড়ায় সেনা সদস্য শাহীন শেখের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে আরিফুলের অর্ধগলিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি পুলিশের পক্ষ থেকে রংপুর সেনানিবাসে খবর পাঠানো হলেও সেনা সদস্যদের উপস্থিতিতে পুলিশ সেখান থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয় বলে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম জানান। রাতেই ওই সেনা সদস্যকে হেফাজতে নেয় রংপুর সেনানিবাস।
নিহতের বড়বোন লিজা বেগম জানিয়েছেন, তার ভাইয়ের লাশ ছিল ক্ষতবিক্ষত, মাথায় ভাড়ী বস্তু দিয়ে আঘাত করে পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়। এ সময় ত্রিপলে মোড়ানো ছিল তার ভাইয়ের লাশ। তিনি ও তার পরিবারের স্বজনরা এই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অটোরিকশা চালক আরিফুল ইসলাম ভগিবালাপাড়া পার্বতীপুর মহল্লার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা হলে পুলিশ গাইবান্ধা জেলার বাসিন্দা মোজাফফর মিয়ার ছেলে সেনা সদস্য শাহীন শেখ (২৫) ও ভগিবালাপাড়ার আবেদ মিয়ার ছেলে রাসেল মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে।
সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, গত ২৩ নভেম্বর সকাল সাড়ে ৬টায় নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন আরিফুল। পরদিন ২৪ নভেম্বর আরিফুলের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে সেনা সদস্য শাহিনের বাসা থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। কোন ভারী বস্তু দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করে পরে গলা কেটে হত্যা করা হয়েছে।
ওসি ওয়াদুদ আলম বলেন, হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় শাহীন শেখ সেনাবাহিনীর হাতে আটক রয়েছে এবং রাসেল মিয়াকে আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। সেনা বাহিনী মামলার সুষ্ঠু তদন্তের জন্য সেনা সদস্য শাহিনকে প্রথমে তাদের হেফাজতে নেয়। পরে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের কাছে রাত ৯টায় হস্থান্তর করে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে । তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।