চুরি করতে গিয়ে রংপুরে শিক্ষক গণপতিসহ একই পরিবারের চারজনকে খুন॥ পুলিশের এই তদন্তে সন্তুুষ্ট নয় স্বজনরা
নিজস্ব প্রতিবেদক:
খুনিরা চুরির উদ্দেশ্যে ঘটনা¯’লে যাওয়ার পর বাড়ির মালিক শিক্ষক গণপতি চক্রবর্তী দেখে ফেলায় তার একে একে চার ওই খুনের ঘটনা ঘটায়। রংপুরে আলোচিত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় আদালতে দায়েরকৃত চার্জশীটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এক প্রেসব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন। তার অফিসের সম্মেলন কক্ষে রংপুর মোট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ এই প্রেসব্রিফিং করেন দুপুর বেলা।
তিনি বলেন খুনের পেছনে রয়েছে চুরির পরিকল্পনা। খুনের রাতে তার শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে তারা চুরির উদ্দেশ্যে ছাদে ওঠে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। তারা জানতো ওই বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার আছে। ছাদে ওঠার পর গণপতি চক্রবর্তীর কাছে ধরা পড়ে যাওয়ায় তাকে প্রথমে হত্যা করেন তারা। এরপর একে একে হত্যা করা হয় পরিবারের অন্য তিন সদস্যকেও। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি জিন্নাত আলী গত ২২ নভেম্বর আদালতে চার্জশীট দেয়ার পাঁচ দিন পরে পুলিশ কমিশনার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য বৃহস্পতিবার জানালেন।
দীর্ঘ তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) হত্যাকাণ্ডের এমন চাঞ্চল্যকর বিবরণ উঠে এসেছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ কমিশনার জানান, দুই আসামিই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনা¯’ল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপ¯ি’তি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যের সঙ্গেও তাদের স্বীকারোক্তির মিল রয়েছে। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ডিবি পুলিশ গ্রেফতার করা হয়। বর্তমানে তারা রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরে গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে—এমন আলোচনা এলাকায় প্রচলিত ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও নিয়মিত স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ। তদন্তে আরও জানা গেছে, খুনের ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ ওই বাড়িতে চুরির উদ্দেশে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়ার ঘটনাও তদন্তে উঠে এসেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বি”িছন্ন করে ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় ইয়াবা সেবনও করেন তারা।
একপর্যায়ে ছাদে শব্দ পেয়ে সেখানে যান গণপতি চক্রবর্তী। তিনি দুইজনকে দেখে ফেলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করে অভিযুক্ত দু’জন। পরে শব্দ শুনে ছাদে আসেন তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। তাদেরও হত্যা করেন দুই আসামি। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন ¯’ানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ঘটনা¯’ল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএর উপ¯ি’তি পাওয়া গেছে। পরীক্ষায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএ পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী এবং ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হলে বিচার কার্যক্রম শুরু হবে। তখন আদালতের পর্যবেক্ষণ জানা যাবে।
তবে পুলিশের দেওয়া হত্যাকাণ্ডের ব্যাখ্যা মেনে নিতে নারাজ নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী।
তিনি বলেন, শুধু টাকা ও স্বর্ণালংকার চুরির জন্য একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে—এমন ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে। শুরু থেকেই বলে আসছি, দু’জনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা শুরু থেকেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছি। কিš‘ আমাদের বক্তব্য যথাযথ গুরুত্ব পায়নি।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছিলেন, পাশের একটি ভবন দিয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে প্রবেশ করেন। চুরি উদ্দেশে ঘটনা¯’লে যাওয়ার পর সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ পেয়ে ছাদে আসেন গণপতি। তাদের দেখে ছাদে তাদের অব¯’ান নিয়ে প্রশ্ন করায় তাৎক্ষণিকভাবে তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। সে সময় তিনি জানান, এই খুনের ঘটনায় গ্রেফতার দু’জনই জড়িত।
তৎকালীন পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে তাকেও হত্যা করেন দুই আসামি। পরে মেয়ে আগমী চক্রবর্তী এগিয়ে এলে তার সঙ্গেও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকেও হত্যা করা হয়। এরপর ঘুমন্ত অব¯’ায় ছোট ছেলে আয়ুশকে গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছিলেন তিনি। আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।