২০ ফাল্গুন, ১৪৩২ - ০৪ মার্চ, ২০২৬ - 04 March, 2026

কুড়িগ্রামে মহানবীকে নিয়ে ফেসবুকে  কটুক্তিকারী ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আমাদের প্রতিদিন
1 year ago
328


কুড়িগ্রাম প্রতিনিধি:  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হযরত মহানবী (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তিকারী মূলহোতা শাহীন আলম(৩০) এবং লাভলু মিয়া (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রমর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী জানান, শনিবার সকালে শাহীন আলম নামের একজন তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক একটি পোস্ট করেন। পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্টটি জেলা পুলিশের নজরে আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারের নেতৃত্বে সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীসহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত কটুক্তিকারী শাহীন আলমকে দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলা থেকে গ্রেফতার করেন। শাহীন আলমকে গ্রেপ্তারের পর তার দেয়া

তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত লাভলু মিয়া নামের আরো একজনকে বিকাল ৪টার দিকে উলিপুর উপজেলার মন্ডলের হাট এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, রাজারহাট উপজেলা সদরের ফুলবাড়ি উপন চকি গ্রামের বাসিন্দা শাহীন আলম (৩০) এবং উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা লাভলু মিয়া(২৯)।

পুলিশ সুপার মাহফুজুর রহমান গ্রেপ্তারকৃতদের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজহাট থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth