২৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

বর্তমানে দেশে সংস্কার কার্যক্রম চলছে, এরপর নির্বাচন-শফিকুর রহমান

আমাদের প্রতিদিন
1 year ago
301


নীলফামারী প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যেসব কারণে ছাত্র-জনতা আন্দোলন করেছে তা যেন পূরণ হয়। ছাত্র-জনতার দাবিগুলো সর্বাগ্রে পূরণ করা হোক। নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য এ দেশের মানুষকে সংগ্রাম করতে হবে না।শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশে সংস্কার কার্যক্রম চলছে, এরপর নির্বাচন। তাই সরকারকে একটু সময় দিতে হবে। বিশেষ করে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতেই মূলত এই সরকার। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন হালনাগাদ ভোটার তালিকা। সরকারের সদিচ্ছা থাকলে তা দ্রুত সময়ে সম্পন্ন করতে পারবে। ভোটারের যোগ্য এমন কোনো নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না যান।আজ শুক্রবার সকালে নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে পৌরসভা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন। জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য আব্দুর রশিদ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth