২২ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৬ ডিসেম্বর, ২০২৫ - 06 December, 2025

১২ দিন পর চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু

আমাদের প্রতিদিন
1 year ago
93


চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে দুই হাজার ফিট খনন কাজ শেষ করে নাব্যতা সংকট নিরসন শেষে ১২দিন পর আবারো চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।আজ (২০ নভেম্বর) বুধবার দুপুর দেড়টায় ৭টি পন্যবাহী পরিবহন নিয়ে রৌমারীর উদ্দেশে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে গত ৮নভেম্বর হতে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। প্রায় দুই হাজার ফিট চ্যানেল খননের কাজ শেষ করে নাব্যতা সংকট নিরসন শেষে ১২দিন পর আবারো চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর হতে এ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এখন ধারাবাহিকভাবে অপর একটি ফেরি কদম সেটিও চলাচল করবে।

খোঁজ নিয়ে জানা গেছে,ফেরি চলাচল বন্ধ থাকায় চিলমারী বন্দর ঘাটে আটকে পড়া দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ১ সপ্তাহ অপেক্ষার পর বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রমনা ঘাট থেকে চলে গেছে।

বিআইডবিøউটিএ'র ড্রেজিং বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। ১২ দিনে প্রায় ২ হাজার ফিট এলাকা খনন করা হয়েছে। খননের সব ধরনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নির্বিঘেœ ফেরি চলাচলের জন্য নদীর বিভিন্ন স্থানে চিহ্নিত করা হয়েছে। আজ থেকে স্বাভাবিক নিয়মে এই নৌ-পথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডবিøউটিসি'র চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, রৌমারীর বলদ মারা ঘাটে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফেরি বিভিন্ন জায়গায় মাটির সঙ্গে আটকে যাচ্ছিল। পরে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ রেখে খনন করা হয়। মঙ্গলবার খননকাজ শেষ হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth