২৮ ফাল্গুন, ১৪৩২ - ১২ মার্চ, ২০২৬ - 12 March, 2026

হিলিতে ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর মরদেহ সাড়ে চার মাস পর কবর থেকে উত্তোলন

আমাদের প্রতিদিন
1 year ago
280


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলণে নিহত ছাত্র নাঈমের মরদেহ সাড়ে চার মাস কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় জয়পুরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাকিমপুর ও পাঁচবিবি থানার পুলিশের উপস্থিতিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর কবরস্থান থেকে তার মরদেহটি উত্তোলন করা হয়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে স্থানীয় পৌর মেয়র জামিল হোসেন চলন্তের নিজ বাড়ি থেকে নাঈম ও সূর্য নামে দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে এঘটনায় নাঈমের পিতা আব্দুল মালেক মন্ডল বাদী হয়ে দিনাজপুর আদালতে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদসহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেন। নিহত নাঈম পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মালেক মন্ডলের ছেলে। ওইদিন নাঈম হিলিতে প্রাইভেট পড়তে এসে আন্দোলণে অংশগ্রহণ করেন। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth