২৮ ফাল্গুন, ১৪৩২ - ১২ মার্চ, ২০২৬ - 12 March, 2026

রংপুরে ৪দিন ব্যাপী তারুণ্যের পিঠা উৎসবের উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 year ago
145


নিজস্ব প্রতিবেদক:

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে রংপুর মহানগরীতে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী তারুণ্যের পিঠা উৎসব।

বুধবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে এবারের পিঠা উৎসবের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

তিনি বক্তব্যে বলেন, আমাদের এই স্বাধীন দেশকে উন্নত হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের যুব সম্প্রদায়কে নানা ধরনের গ্রামীণ খেলাধূলা এবং সংস্কৃতির সাথে যুক্ত করতে হবে। বাঙালি হিসেবে পিঠার প্রতি আমাদের যে জায়গা সেটাও আমাদের বুঝতে হবে। কিন্তু ধীরে ধীরে তার অনেকটা হারাতে বসেছে”। এজন্য আজকের এই পিঠা উৎসবের আয়োজন। যা আগামীতে অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, রংপুরের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, মহিলা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক সেলোয়ারা বেগমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ ও গণমাধ্যমকর্মীরা।

প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই পিঠা উৎসবের আয়োজন করেন রংপুরের জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এবারের উৎসবে ৪২টি স্টলে বিভিন্ন ধরণের পিঠা নিয়ে বসেছে উদ্যাক্তা। পরে  অতিথিরা পির্ঠার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth