২৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ১১ ডিসেম্বর, ২০২৫ - 11 December, 2025

পলাশবাড়ীতে পানি দেয়া নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

আমাদের প্রতিদিন
9 months ago
519


বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৪নং বরিশাল ইউনিয়নে দুবলাগাড়ী গ্রামের দালালপাড়ায় জমিতে সেচ পাম্পে মাধ্যমে পানি নেয়া কে কেন্দ্র করে দির্ঘদিন হতে রেষারেষি চলতে থাকায় তারই ধারাবাহিকতায় আজ সকাল সারে এগারো টায় মৃত সামসুল ইসলামের ছেলে মোঃ মিন্টু মিয়া ও মৃত আব্দুল করিম মিয়ার ছেলে জসিম উদ্দিন খান এর মধ্যে উত্তেজনা বিরাজ করলে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারি সংগঠিত হলে উভয় পক্ষের নারী পুরুষ সহ ৮ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

আহতরা হলেন আলতা বেগম,জাহেদা,মশিউর রহমান,জহুরুল ইসলাম, জানে আলম,জুনায়েদ।

এবিষয়ে পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলফিকার আলি ভুট্টা বলেন আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিবেশ সান্ত করেছি তাছাড়া খোঁজ নিয়ে জানা যায় উত্তর পক্ষ একে অপরের আত্মীয়, তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে না থাকলেও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধের নিষ্পত্তি করার চেষ্টা করবো।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth