৮ বৈশাখ, ১৪৩৩ - ২১ এপ্রিল, ২০২৬ - 21 April, 2026

ধর্ষনের প্রতিবাদে রংপুরে মহিলা দলের মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 year ago
338


মমিনুল ইসলাম রিপন, রংপুর: 

মাগুরায় ৩য় শ্রেনীর ছাত্রী অছিয়াকে ধর্ষণের প্রতিবাদে রংপুরে জাতীয়তাবাদী মহিলা দল মানব বন্ধন করেছে।

আজ (১২ মার্চ) বুধবার বেলা ১২টায় রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন,মহিলা দল রংপুর জেলা শাখার সভাপতি মর্জিনা জাহান স্বর্ণা, মহিলা দল রংপুর  মহানগর  শাখার  সাধারণ সম্পাদক আরজানা বেগম, মহিলা দল রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক  রওশন আরা রত্না. সহ সভাপতি মমতাজ বেগম রানী,  মহানগর মহিলা দলের সহ- সভাপতি জোবেদা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা পারুল,  সহ সম্পাদক মাহবুবা খান সহ জেলা ও মহানগর মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগন শিশু আছিয়ার ধর্ষনের প্রতিবাদ করে ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির  দাবী করেন। তারা নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াবার ঘোষনা দেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth