২৮ ফাল্গুন, ১৪৩২ - ১২ মার্চ, ২০২৬ - 12 March, 2026

কুড়িগ্রামে ৪৭ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার

10 months ago
208


কুড়িগ্রাম প্রতিনিধিঃ 

কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পাশে অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে র্যা ব-১৩ রংপুরের একটি দল ধরলা ব্রীজের পূর্ব পাড়ে আলম স্টোরের সামনে ট্রাক তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার করে। পরে গাঁজা, জব্দকৃত ট্রাকসহ গেপ্তরকৃত দুইজনকে সদর থানায় হস্তান্তর করা হয়।

গেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ থানার রহবল হাজীপাড়া এলাকার মৃত নৈমদ্দিনের ছেলে সেকুল হাওলাদার (৪০) ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আমতলী বাজারের মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুল আলীম।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, র্যা বের পক্ষ থেকে এখনও এজাহার দেয়নি। আসামী থানা হেফাজতে আছে।  এজাহার পেলে আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth