২৭ চৈত্র, ১৪৩২ - ১০ এপ্রিল, ২০২৬ - 10 April, 2026

পূর্ব শত্রুতার জেরে কৃষকের ধান ভূট্টা কলাগাছ কেটে সাবাড়

11 months ago
353


মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে রাতের আঁধারে একটি বাগানের চার শতাধিক কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকেরা। পূর্বশত্রুতার জেরে উপজেলার বালারহাট ইউনিয়নের ক্ষুদ্র শেড়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ক্ষতিগ্রস্ত কৃষক শাহাবুল আলম হ বাদী হয়ে, ৩ জনের নামে মিঠাপুকুর  থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া ৫০ শতক  জমিতে কলার বাগান করে পরিচর্যার মাধ্যমে কলার গাছ বড় করেছেন। দীর্ঘদিন ধরে একই এলাকার নূরুল ইসলাম  ও তার লোকজনরা শত্রুতা পূর্বক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছিল তার বিরুদ্ধে। সবসময় তার পরিবারের ক্ষতি সাধনের পায়তারা করে আসছিল। এর আগে ২৪ শতক জমির ধান বিষাক্ত ঔষুধের মাধ্যমে নষ্ট করেছেন। ৯০ শতক জমির ভূট্টা ক্ষেতের সকল গাছ কেটে সাবার করেছেন। এতে  ৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিবারের লোকজনদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিতেন । আইনগত ব্যবস্থা নেওয়ার রেষ ধরে গতকাল রবিবার  হাবিবুর রহমানের আবারো ৮০ টি কলাগাছ কেটেছে দূবৃত্তরা।

অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। মিঠাপুকুর থানার অফসার্স ইনচার্জ আবু বক্কর সিদ্দিকী বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth